প্রকাশিত: ১৪/০৬/২০১৭ ১০:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩০ পিএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কুতুপালং বাজারের রোহিঙ্গা চিকিৎসক রোকসানা ফার্মেসীর মালিক মোঃ সেলিমের ভুল চিকিৎসার কারণে সাজেদা বেগম (২৫) নামের এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। সে কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের ৫৪নং শেড, ৫নং রুম এ ব্লকের সব্বির আহমদের স্ত্রী বলে জানা গেছে। ছব্বির আহমদ জানান, তার স্ত্রী সাজেদা বেগমের গায়ে জ্বর হলে তাকে রোহিঙ্গা ডাক্তার সেলিমের ফার্মেসীতে নিয়ে আসা হয়। এসময় সেলিম তার স্ত্রীকে একটি স্যালাইন পুষ করেন। কিছুক্ষণের মধ্যে সাজেদা বেগমের দেহ নিতর হয়ে পড়ে। এমতাবস্থায় তাকে তড়িঘড়ি করে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজেদা বেগমকে মৃত ঘোষণা করে। কুতুপালং ক্যাম্প ইনচার্জ শামশুদ্দোজা জানান, তিনি এধরনের একটি ঘটনা শুনেছেন। এব্যাপারে রোহিঙ্গা চিকিৎসক সেলিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ থাকার কারণে কথা বলা সম্ভব হয়নি।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer