প্রকাশিত: ০৪/০৪/২০২০ ৯:১৪ পিএম , আপডেট: ০৪/০৪/২০২০ ৯:৪৮ পিএম

শফিক আজাদ::

উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু নাম শাবনুর আকতার (২৬)। সে বালুখালী পশ্চিমপাড়া গ্রামের দুবাই প্রবাসি নুরুল হুদার স্ত্রী এবং ওই এলাকার আকবর আহমদের মেয়ে। এটি হত্যা না আত্মহত্যা এনিয়ে নিহতের পরিবারের মাঝে চলছে কানাঘুষা। শুক্রবার এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, ইসলামী শরিয়াহ মোতাবেক বালুখালী এলাকার মাহাদির ছেলে নুরুল হুদার সাথে বিয়ে হয় আকবর আহমদের মেয়ে শাবনুর আকতারের। তাদের দাম্পত্য জীবন অতি সুখের মধ্যে অতিবাহিত হয়ে আসছিল। সম্প্রতি স্বামী সাথে কিছু মনোমালিন্য সৃষ্টি হয়। কিন্তু হঠাৎ এ ধরনের দুর্ঘটনা কেউ মেনে নিতে পারছেনা। কারণ তাদের সংসারে ২টি সন্তান রয়েছে।

নিহত শাবনুর আকতারের পিতা আকবর আহমদ বলেন, তার মেয়ে কয়েকদিন অাগে রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী সৎ মায়ের বাড়ীতে বেড়াতে যায়। শুক্রবার চলে আসার কথা থাকলেও আসেনি। শুক্রবার সাড়ে রাত ১২টার দিকে খবর পাওয়া যায় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তিনি দ্রুত ঘটনাস্থলে গেলে ওই বাড়ী লোকজন তড়িঘড়ি করে লাশ দাফনের জন্য প্রস্তুতি নেয়, বিষয়টি আমার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে। সে আরো বলেন, ঘটনার পর থেকে নুরুল ইসলাম ও সৎ মা তৈয়বা বেগম আত্মগোপন করেছে। তার মেয়ের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি। মেয়ের লাশ ময়না তদন্ত শেষে বালুখালীতে দাফন সম্পন্ন হয়েছে বলে সে জানিয়েছেন।

নিহত শাবনুরের চাচা, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো এই ঘটনার সুস্থ তদন্ত পূর্বক প্রশাসনের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার বলেন, সৎ মায়ের বাড়ী থেকে শুক্রবার এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...