প্রকাশিত: ২৫/০৫/২০২২ ৭:৫৬ পিএম

বার্তা পরিবেশক :

উখিয়ায় বার্ষিক শিশু উৎসব ও প্রশিক্ষিত হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে ২৫ মে (বুধবার) বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেলথ এ্যাক্সটেশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এর আয়োজনে কোটবাজারস্থ পালং গার্ডেন কমিউনিটি সেন্টার হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (কক্সবাজার এসিও) সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, ইসলামিক ফাউন্ডেশন উখিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, শেড উখিয়া এপির প্রোগ্রাম ম্যানেজার মোঃ আবুল কালাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এফপিকিউ বিশেষজ্ঞ মেহেরুন নেছা নীলা।

অনুষ্ঠানে শিশু, যুবক ও মহিলাসহ ৩ শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন এবং উপস্থিত সকল উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও মশারী বিতরন করা হয়।

শিশুদের অংশগ্রহণে নাচ, গান ও নাটকের মধ্য দিয়ে শিশু সমাবেশ ও বিতরণ অনুষ্ঠান শেষ হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...