প্রকাশিত: ৩০/০৮/২০১৮ ৩:৪৫ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও এবি ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন, গ্রাহকদের পাশে আমরা সব সময় আছি। প্রত্যেক গ্রাহকের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে উখিয়ায় এবি ব্যাংক এজেন্ট আউটলেট অফিসে এটিএম বুথ স্থাপন করা হবে। (৩০ আগস্ট) বৃহস্পতিবার বেলা ১২ টায় ব্যাংকিং সেবা সম্প্রসারণে উখিয়া রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এবি ব্যাংকের শুভ উদ্ভোধনকালে প্রধান অতিথি এ কথা বলেন। রোহিঙ্গার কারণে উখিয়ায় যেমন কর্মসংস্থান হচ্ছে তেমনি মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা প্রয়োজন অনুভব করে এবি ব্যাংক মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্যে এ ব্যবস্থা নেয়া হয়েছ। এবি ব্যাংক ও কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ বলেন, ব্যাংকিং সেবায় মানুষের জীবনমানের উন্নয়ন এবং জীবন যাত্রাকে আরো সহজ করার জন্য এবি ব্যাংক কাজ করে যাচ্ছে। ব্যাংকিং সেবাকে একটি আমানতদারী ও পবিত্র কাজ হিসেবে আখ্যায়িত করে প্রধান অতিথি আরো বলেন, এই কাজে সকলকে সম্পৃক্ত হতে হবে। মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কাজের দায়িত্ব পালনের মতো ভালো কাজ আর হতে পারে না। জাহেদুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, এবি ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং এর মিজানুর রহমান, উখিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল আমিন সিকদার ভূট্রো, এবি ব্যাংকের কক্সবাজার শাখা ম্যানেজার আব্দুল বাসিত ও মাওলানা নুরুল হাসান আজাদ যুক্তিবাদি প্রমুখ।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...