প্রকাশিত: ২৭/০৫/২০২২ ৫:১১ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
থেমে নেই অগ্নিকান্ড ও সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে প্রাণহানি। শুক্রবার ভোররাতে উখিয়ায় ফরেস্ট রোডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ৭ জন। স্থানীয় মোহামদ ইসমাইল বলেন, হয়তো রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি নয়তো স্থানীয়দের দোকানপাট পুড়ে যাওয়া। কিছুদিন পর পর ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকলেও এখন একটু কমেছে। উখিয়া সদরে গত রাতের অগ্নিকান্ডে ৮ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় রয়েছে। এটি হলো আল্লাহ পাকের কুদরত ও কোরআনের মোজেজা। উখিয়া ফায়ার সার্ভিসের প্রায় তিনঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান। এভাবে উখিয়ার বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পে বার বার ঘটে অগ্নিকান্ডের ঘটনা। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও ঘটছে নিত্যদিন। এসব ঘটনায় অকালেই মানুষ প্রাণ ও সম্পদ হারাচ্ছে। গতরাতের অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে কেউ দাঁড়ায়নি। কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয় তা নির্ণয় করা সম্ভব হয়নি।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...