প্রকাশিত: ০৪/০৯/২০১৬ ৮:০৫ এএম

u3b-1-640x463উখিয়া নিউজ ডেস্ক::

প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি উখিয়া শাখার নেতৃবৃন্দরা শনিবার দুপুর ১২টার দিকে সংসদ সদস্য ও শিক্ষক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান বদির সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে সমিতির নেতৃবৃন্দরা সড়ক দূর্ঘটনায় অসুস্থ গোরাইয়ার দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার ছৈয়দ হোছনের পারিবারিক আর্থিক দৈন্যদশার বিষয় সম্পর্কে অবহিত করলে সংসদ সদস্য ওই শিক্ষককে ৫০ হাজার টাকা অনুদানের ঘোষনা দিয়ে নগদ ২০ হাজার টাকা প্রদান করে বলেন, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বশত সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এসময় শিক্ষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা নবগঠিত কমিটি একটি পূর্ণাঙ্গ তালিকা সংসদ সদস্যের হাতে তুলে দিলে তিনি বলেন, এ কমিটির সকল কর্মকর্তাসহ সকল শিক্ষক সদস্যের সাথে পরিচিত এবং মতবিনিময়  করার সম্মতিজ্ঞাপন করে দিনক্ষণ ধার্য্য করার নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি হাবিব উল্লাহ বাহার, সাধারণ সম্পাদক ফরিদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল, অর্থ সম্পাদক নুরুল আলম, নির্বাহী সদস্য আব্দুর রহমান প্রধান শিক্ষক, মাস্টার ছৈয়দ করিম, খোরশেদ আলম ও আব্দুর রহমান প্রমুখ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...