প্রকাশিত: ১৯/১০/২০১৬ ৯:০৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়াতে অবৈধ ও বেআইনীভাবে চলাচলরত ইজি বাইক তথা টমটমের ধাক্কায় প্রথম শ্রেণির স্কুল ছাত্র নিহত হয়েছে।   বুধবার দুপুর ১২টা দিকে উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় বালুখালী গ্রামের রবিউল আলমের ছেলে মোঃ আরফাত (৮)। সে বালুখালী কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পালংখালী ইউনিয়ন ওয়ার্ড গ্রাম পুলিশ গিয়াস উদ্দিন জানান,   বুধবার দুুপুর ১২টা দিকে স্কুল ছুটির শেষে বাড়ি ফেরার পথে থাইংখালী গ্রামের বাশি মৌলভীর মালিকানাধীন অবৈধ টমটমের ধাক্কায় উক্ত শিশু আহত হয়। তাকে গুরুতর অবস্থায় কক্সবাজার একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।  বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় উক্ত শিশুটি মারা যায়। উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ কায় কিসলু ঘটনার সত্যতা স্বীকার করে ঘাতক টমটম চালককে আটকের ব্যবস্থা নেওয়া হচ্ছে। টমটমটি স্থানীয় লোকজন আটক করেছে। উল্লেখ্য গত রোববার সকাল ১১টার দিকে উখিয়া হাসপাতাল গেইট এলাকায় একই ভাবে টমটমের ধাক্কায় রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের এক মহিলা নিহত হয়েছিল। উখিয়ায় মহা সড়কে বেপরোয়া ভাবে শত শত টমটম অদক্ষ ও আনাড়ি চালকরা চালানোর ফলে যত্রতত্র অহরহর দুর্ঘটনা ঘটছে।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer