প্রকাশিত: ২৩/০৬/২০২২ ৯:১৮ এএম


কক্সবাজারে বুধবার ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে উখিয়ায়। অন্যদিকে সদর উপজেলায়ও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

গেলো ২৪ ঘন্টায় কক্সবাজার সদর হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন টেস্ট ও কমেক পিসিআর ল্যাবে দেয়া ২১৭ টি নমুনা বিপরীতে ১৩ জন করোনা আক্রান্ত হয়। আক্রান্তের হার ৫ দশমিক ৯৯ শতাংশ।

আক্রান্তদের মধ্যে রয়েছে উখিয়ার ৬ জন, কক্সবাজার সদর উপজেলার ৫ জন, টেকনাফের ১ জন, মহেশখালীর ১ জন।

এনিয়ে গত ৮ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে যেখানে চিকিৎসক আক্রান্ত হলো ১১ জন এবং মেডিকেল শিক্ষার্থী ১৪ জন। চিকিৎসকদের সবাই কক্সবাজার সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক। গত এক সপ্তাহে মেডিকেল শিক্ষার্থী করোনা আক্রান্ত হলো ১৪ জন। যাদের মধ্যে ১৩ জন ছাত্রী। আক্রান্ত মেডিকেল ছাত্রীরা সকলেই কমেক হোস্টেলে অবস্থান করছিলো বলে জানা গেছে।

কক্সবাজারে করোনা আক্রান্ত এবং শনাক্তের হার কমলেও কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান সবাইকে টিকা নেওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer