প্রকাশিত: ১২/০৩/২০১৮ ১০:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩২ এএম
ফাইল ছবি

ফারুক আহমদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার সোনার পাড়ার পোনা ভর্তি মাইক্রোবাসে তল্লাসী চালিয়ে বিপুল পরিমান ইয়াবা সহ ২ ব্যক্তিকে আটক হয়েছে চট্রগ্রামে। গত শনিবার রাতে কর্নফুলী থানার পুলিশ নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তাদেরকে আটক করে। কর্নফুলী থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ইয়াবা সহ আটক হওয়া মাইক্রোবাসটি সোনার পাড়া গ্রামের ইয়াবা সিন্ডিকেটের অন্যতম সদস্য নুর উদ্দিন প্রকাশ নুর স্যারের। তার আপন সহোদর ছমিউদ্দিন ইতিপূর্বে পোনা ভর্তি ট্রাক সহ অনুরুপ ভাবে গ্রেপ্তার হয়েছিল।
পোনা ভর্তি গাড়ি যোগে অভিনব পস্থায় বক্সে লুকিয়ে ইয়াবার চালান সহ পাচারকারী আটক হওয়ায় ইয়াবা ব্যবসায় জড়িত অন্যতম চিহিৃত সদস্যরা গাঁ-ঢাকা সহ মোটা অংকের টাকা নিয়ে থানা পুলিশের কাছে ধর্না নিচ্ছে। এমনও অভিযোগ উঠেছে কর্নফুলী থানার পুলিশকে ম্যানেজ করে গ্রেপ্তার হওয়া ১জন ইয়াবা ব্যবসায়ীকে ছাড়িয়ে এনেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া গ্রামের বদি আলমের পুত্র নুর উদ্দিন প্রকাশ স্যার ও আপন ভাই ছমিউদ্দিনের নেতৃত্বে সোনার পাড়া কেন্দ্রিক শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। টেকনাফের ইয়াবা সিন্ডিাকেটের সাথে তাদের সখ্যতা। চিংড়ি পোনার সাথে অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে ট্রাক ও মাইক্রোবাস যোগে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ইয়াবার চালান পাচার করে আসছে। অতিসম্প্রতী পোনার বক্সে করে ইয়াবা পাচারের সময় ছমিউদ্দিন সহ ২জন ডিবি পুলিশের হাতে আটক হয়েছিল। পুলিশের সাথে মোটা অংকের টাকার বিনিময় ম্যানেজ করে উক্ত সিন্ডিকেট ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল এমন অভিযোগ গ্রামবাসীর।
এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত শনিবার রাতে সোনার পাড়ার একটি হ্যাচারী থেকে পোনা ভর্তি করে একটি মাইক্রোবাস সাতক্ষিরা যাওয়ার পথে রাতে চট্রগ্রামের কর্নফুলী থানার পুলিশের হাতে জব্দ হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসী চালিয়ে পোনার বক্সে লুকানো অবস্থায় বিপুল পরিমান ইয়াবা সহ ২জনকে আটক করে।
স্থানীয় ভাবে জানা যায়, প্রায় ৬০ হাজার ইয়াবার বিশাল চালান নিয়ে পোনা ভর্তি মাইক্রোবাস যোগে ঢাকায় পাচার করছিল। কর্নফুলী থানার উপ-পুলিশ পরির্দশক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়াবা সহ আটক মেক্যাব কামাল নামক ১ ব্যক্তিকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এব্যয়পারে মাদক দ্রব্য আইনেথানায় মামলা রুজু করা হয়। তবে জব্দ হওয়া ইয়াবার পরিমান জানাতে তিনি অপরগতা প্রকাশ করেন। এদিকে পোনা ভর্তি গাড়ি করে অভিনব পন্তায় ইয়াবার চালান পাচার ও আটক হওয়ার ঘটনা নিয়ে প্রকৃত পোনা ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত সোমবার ক্ষুব্দ হয়ে পোনা ব্যবসায়ীরা সোনার পাড়ায় নার্সারী জোনে নুর উদ্দিন প্রকাশ স্যারের অফিস তালা মেরে বন্ধ করে দিয়েছে।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer