প্রকাশিত: ০৭/০৭/২০১৭ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৭ পিএম

উখিয়া নিউজ ডটকম:;
কক্সবাজারের উখিয়ার বালুখালী বিজিবির জোওয়ানরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন দুই রাখাইন যুবককে আটক করেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়া থানায় উক্ত দুই যুবককে সোপর্দ করা হয়। আটককৃত দুই যুবকের কাছ থেকে নগদ ২০ হাজার ৭শ টাকা, তামাকের পাইপ ৩শ ৫০পিস, শার্ট ৪টি, ভান্তের কাপড় ১ পিস, লুঙ্গি ৫ পিস, প্যান্ট ৪টি, মোবাইল ব্যাগ ৫ টি, ১টি ওয়াল্টন ট্যাপ, পানির পাত্র ৯ টি, প্লাষ্টিকের পুতুল ১টি ও মোবাইল সেট ৪টি, সিম কার্ড ৪টি, হাত ঘড়ি ১ টি সহ ২ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়। আটককৃত দুই রাখাইন কক্সবাজার সদর উপজেলার টেকপাড়া এলাকার মংসেনসিংয়ের ছেলে উলা সিং (৩৩) ও চাউল বাজার এলাকার মৃত মংবুর ছেলে পুলো মং (৩৫)। বালুখালী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল আমিন দুই রাখাইন যুবক আটকের সত্যতা স্বীকার করে বলেন, শুক্রুবার বিকাল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল সীমান্ত এলাকা দিয়ে এদেশে অনুপ্রবেশকালে উক্ত দুই যুবককে আটক করা হয়। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer