প্রকাশিত: ১০/০৭/২০১৭ ৪:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৮ পিএম

উখিয়া নিউজ ডটকম;;

কক্সবাজারের ঘুমধুম সীমান্ত এলাকা থেকে আট হাজার ইয়াবা, মোবাইল ফোন ও বার্মিজ মুদ্রাসহ ২ মায়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।

রবিবার রাতে উখিয়া উপজেলা বালুখালী কাকড়ার ব্রীজ নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- মংডু বুচিদং নাগবিল এলাকার মৃত নেরামতের ছেলে মো. সেলিম রেজা (৩২), ডেকিবুনিয়ার তুমব্রু লেফট এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. ফারুক মিয়া (২৫)।

৩৪ বিজিবির পরিচালক (অধিনায়ক) মনজুরুল হাসান বিবার্তাকে জানান, তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযানে ৮ হাজার বার্মিজ ইয়াবা, ২ হাজার ১৫০ টাকা মূল্যের ১টি মোবাইল ফোন এবং বার্মিজ কিয়াট ২০ হাজার টাকাসহ ২ মায়ানমার নাগরিক আটক করা হয়।

তিনি জানান, আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে। আটক করা মালামালগুলোর মূল্য ২৪ লাখ ২২ হাজার ১৫০ টাকা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer