প্রকাশিত: ১১/০৪/২০২০ ৯:৫০ পিএম

আলাউদ্দিন সিকদার ::
উখিয়া উপজেলার থাইংখালী এলাকার তাজনিমারখোলায় রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি ক্যাম্প-১৯ এর পথের ধারে ধান ক্ষেতে একটি অজ্ঞাত শিশুর লাশ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার (১১ এপ্রিল) সকালে স্থানীয় পথচারীরা পথিমধ্যে ধান ক্ষেতের পাশে সদ্য জন্ম নেয়া রক্তমাখা একটি অজ্ঞাত নবজাতকের মৃতদেহ দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে স্থানীয় কিছু লোক এসে জড়ো হয়। কিন্তু কেউই তার পরিচয় পায়নি।

প্রত্যক্ষদর্শী বাপ্পি জানায়, শনিবার (১১ এপ্রিল) সকালে তাজনিমারখোলা ক্যাম্প-১৯ এ যাওয়ার পথের ধারে একটি শিশুর মৃতদেহ পাওয়া গেছে। আমরা স্থানীয়রা কেউ জানিনা লাশটি সেখানে কিভাবে এলো।”

ধারণা করা হচ্ছে, কে বা কারা গভীর রাতে এসে এই শিশুর লাশটি ধান ক্ষেতের পাশে রেখে চলে গেছে। কেউ কেউ মনে করছেন শিশুটি রোহিঙ্গা হতে পারে। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন শিশুটি কোনো এনজিওকর্মীরা ফেলে গেছে কিনা। এনিয়ে স্থানীয়দের মনে ব্যতিক্রমধর্মী প্রশ্ন তৈরি হয়েছে।

এব্যাপারে জানতে তাজনিমারখোলা ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই সোহাগের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,”দূর্ভাগ্যবশতে এবিষয়ে আমি শুনিনি। কেউ আমাকে জানায়নি। তাই এব্যাপারে আমি নিশ্চিত নই। তারপরও আমি বিষয়টি খতিয়ে দেখছি।”

স্থানীয় ০৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...