উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ৭:২৬ পিএম

অনিয়ম, ঘুষ ও জনহয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালায়। অভিযানকালে গ্রাহক সেজে ছদ্মবেশে দলিল লেখক ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে টিম। এনফোর্সমেন্ট টিম দলিল প্রতি সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ পাওয়া পায়। এছাড়া নানা হয়রানির প্রমাণ মিলে।

বিষয়টি নিশ্চিত করেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক গোলসান আনোয়ার।

তিনি জানান, অভিযান চলাকালীন ছদ্মবেশে দলিলের খরচ, পদ্ধতি ও খরচ সম্পর্কে তথ্য নেয়া হয়। উপস্থিত সেবা গ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করা হয়।পরে গ্রহীতাদের হয়রানি এবং অনৈতিকভাবে অর্থ আদায়ের বিষয়ে সত্যতা পাওয়া যায়। এ সময়ে টিম সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন দলিল লেখক ও সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে বলে জানা গেছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...