আবদুল্লাহ আল আজিজ
প্রকাশিত: ২১/১১/২০২৩ ১২:২৭ পিএম

উখিয়া থেকে ইয়াবা বিক্রি করতে গিয়ে বান্দরবানে এপিবিএনের কাছে ধরা পড়েছে জিহান উদ্দিন (১৯) নামের এক যুবক । সে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার এলাকার জসিম উদ্দিনের ছেলে।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান পৌরসভার মেট্রো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন মামুন ফার্ণিচারের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. রবিউল করিম সিকদার সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে ২৬০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আটক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer