ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৩ ৫:২১ পিএম

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নুরুল বশর (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর রোহিঙ্গা আব্দু রশিদের বসতঘরের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুল বশর উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ক্যাম্পে কাজ করা এক এনজিও’র নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ বলেন, নুরুল বশর নামে এক রোহিঙ্গা এনজিওকর্মী তার ডিউটি শেষে ভোরে বাড়ি ফিরছিলেন। পথে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার মরদেহ ক্যাম্পের আব্দুর রশিদের বসতঘরের পাশে পড়ে ছিল। তার মাথা ও পিঠে গুলির চিহ্ন আছে। পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তাকে খুন করা হয়েছে সে বিষয়ে জানা যায়নি। অপরাধীদের ধরতে অভিযান চলছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...