এম ফেরদৌস, বিশেষ প্রতিবেদক, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ২:৫৯ পিএম

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ঘটনার নয় মাস অতিক্রম হলেও কক্সবাজারের উখিয়া উপজেলার একটি সরকারি দপ্তরের ওয়েবসাইটে এখনও রয়ে গেছে শেখ হাসিনার ছবি।

উপজেলা হিসাব রক্ষণ অফিসের সরকারি ওয়েবসাইট (ao.ukhiya.coxsbazar.gov.bd) পরিদর্শন করে দেখা যায়, হোমপেইজে কাভার ফটো হিসেবে ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার একটি জনসভার ছবি। বিষয়টি সেবাগ্রহীতাদের নজরে আসে।

এ বিষয়ে স্থানীয় এক স্কুল শিক্ষক বলেন, “একটি প্রয়োজনীয় কাজে ওয়েবসাইটে ঢুকে বিষয়টি দেখে আমি অবাক হয়েছি।”

জানা গেছে, পাঁচ বছর দায়িত্ব পালনের পর নানা বিতর্কের মধ্যে ২০২৪ সালের ডিসেম্বরে বদলি হন তৎকালীন হিসাব রক্ষণ কর্মকর্তা আলি আহমদ। মূলত তার দায়িত্ব পালনকালে ওয়েবসাইটে “PM_Banner” নামে ছবিটি আপলোড করা হয় বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।

বর্তমানে নাইক্ষ্যংছড়ির হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ উখিয়ার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

ছবি সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “এটা অবশ্যই দুঃখজনক। আগের যিনি দায়িত্বে ছিলেন, তিনি বিষয়টি আমাদের অবগত করেননি। এমনকি ৫ আগস্টের ঘটনার পরও তিনি এখানে দায়িত্বে ছিলেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী জানান, ছবিটি সরানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...