ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ১:২২ পিএম , আপডেট: ১৩/০৪/২০২৬ ২:৫৬ পিএম

নিয়োগ বিজ্ঞপ্তি

স্মারক নং: শেড/পুষ্টি/এইচআর/০৪/২০২৬/৫৭৮

তারিখ: ১৩/০৪/২০২৬ইং

“শেড” একটি স্থানীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য, পুষ্টি, ওয়াশ, খাদ্য নিরাপত্তা জোরদারকরণ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার বাস্তবায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। কার্যক্রম বাস্তবায়নে শেড সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির সার্বিক সহযোগিতা পেয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় জাতিসংঘের অঙ্গ সংস্থা UNICEF ও UNWFP-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় বিভিন্ন ক্যাম্পে বাস্তবায়নাধীন “সমন্বিত পুষ্টি সেবা কার্যক্রম” পরিচালনায় মাঠ পর্যায়ে/কর্মক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য নিম্নোক্ত শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে।


শর্তাবলি

১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। উখিয়া ও টেকনাফ উপজেলার বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
৩. নির্বাচিত প্রার্থীদের দুর্গম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
৪. সমন্বিত পুষ্টি সেবা কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৫. অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, ধূমপায়ী, মাদকাসক্ত এবং PSEAH-সম্পৃক্ত ব্যক্তিদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।
৬. নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের অভিভাবকের সম্মতিপত্র জমা দিতে হবে।
৭. অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
৮. ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৯. পদের ভিন্নতার কারণে শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন হতে পারে (যেমন ক্লিনার ও সিকিউরিটি গার্ড)।
১০. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে শেড কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।


আবেদনের সময়সীমা

  • আবেদন শুরুর তারিখ: ১৩ এপ্রিল ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ১৯ এপ্রিল ২০২৬

সিভি জমা দেওয়ার ঠিকানা

বরাবর
নির্বাহী পরিচালক
সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (SHED)

প্রোগ্রাম অফিস:
ইউনুস চৌধুরী ম্যানশন (১ম তলা),
রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা,
জাদিমোরা, রাজাপালং, উখিয়া–৪৭৫০।


আবেদনের সাথে যা জমা দিতে হবে

১. মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত।
২. শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি।
৩. অভিজ্ঞতার সনদের ফটোকপি।
৪. ভোটার আইডি কার্ড বা জন্মনিবন্ধনের সত্যায়িত ফটোকপি এবং নাগরিকত্ব সনদ।
৫. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।


বিশেষ নির্দেশনা

১. খামের উপর পদের নাম (CNV/Cleaner/Security Guard) উল্লেখ করতে হবে।
২. অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
৩. নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

🌐 ওয়েবসাইট: www.shedbd.org
🌐 লিংক: http://www.shedbd.org/

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer