এম ফেরদৌস, বিশেষ প্রতিবেদক, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/০৮/২০২৫ ৯:০৮ পিএম

কক্সবাজারের উখিয়া-বালুখালী এলাকার আকরাম উল্লাহ’র পুত্র ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মরত কনস্টেবল মনিরকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বুধবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থেকে যাওয়ার পথে লোহাগাড়া থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ওবাইদুল ইসলাম উখিয়া প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, আটক কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি সিএমপি কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে।

উখিয়ার বালুখালী এলাকার একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়কে আড়াল হিসেবে ব্যবহার করে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তিনি যখনই বাড়িতে আসতেন, তখনই ইয়াবা নিয়ে যেতেন বলে লোকমুখে শোনা যেত। পুলিশ পরিচয় দেওয়ায় এতদিন কেউ তাকে তল্লাশি করত না। সর্বশেষ লোহাগাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়ে তার আসল চেহারা প্রকাশ পেল।

সুশাসনের নাগরিক সুজন উখিয়ার সভাপতি বলেছেন, একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড সমাজে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। সরকারি পোশাক পড়ে এসব মোটেও কাম্য নয়। দেশ ও জাতিকে তারা কী উপহার দেবে, কেউ কি ভেবে দেখেছে?

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...