সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ৫:৫৮ পিএম

উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারসহ ভোটারদের মাঝে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবুল মনসুর চৌধুরী।

সোমবার (২৭ মে) তিনি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন,রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভালুকিয়াপালং গ্রামের বাসিন্দা খাইরুল আলম চৌধুরী,রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহ উদ্দিন,পালংখালী ইউনিয়ন পরিষদের মেম্বার ও বালুখালী এলাকার বাসিন্দা ফজল কাদের চৌধুরী ।

তারা নিজ নিজ এলাকায় প্রভাবশালী হওয়ার কারণে বখাটে প্রকৃতির লোকদের সন্ত্রাসী বাহিনী গঠন করে নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তারসহ সম্মানিত ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করার সম্ভাবনা বিদ্যমান বিধায়, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণ মূলক প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রাখার জন্য আবেদন করেন। নির্বাচনী ঘনিয়ে আসার সাথে সাথেই উল্লেখিত ব্যক্তিরা আমার নির্বাচনী কর্মী-সমর্থক ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer