উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ৮:২৯ এএম

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে পাঁচটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ।

মঙ্গলবার উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং লম্বাশিয়া এলাকায় এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়৷

স্থানীয়রা জানান, রাজাপালং লম্বাশিয়া গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে নুরুল আলম দীর্ঘদিন ধরে বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চলের জায়গা জবর দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করার চেষ্টা করছিলেন। শেষমেশ বনবিভাগ তা গুঁড়িয়ে দিয়েছেন৷

থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ জানান, বনের গাছ কেটে কিছু অসাধু ব্যক্তি সংরক্ষিত বনাঞ্চলে ঘর নির্মাণের সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ও বনকর্মী নিয়ে অভিযান চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারি বন সংরক্ষক মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন জানান, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে ইটি দিয়ে ঘর ও দোকান নির্মাণের করার অপরাধে পাঁচটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷ এই অবৈধ জবর দখলকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেঞ্জার

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer