আবদুল্লাহ আল আজিজ
প্রকাশিত: ১৬/১১/২০২৩ ২:৪৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. রিদুয়ান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।

১৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বড়বিল এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

নিহত রিদুয়ান ওই এলাকার নাজির হোসেনের ছেলে। মরিচ্যা বাজারে তার একটি সাউন্ড সিস্টেমের দোকান ছিলো।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোকান থেকে মোটরসাইকেলে চালিয়ে বাড়ি যাচ্ছিল রিদুয়ান। এ সময় ঘটনাস্থলে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা দ্রতগামী একটি সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে সে গাড়ি থেকে পড়ে যায় এবং মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উখিয়া থানার নবাগত (ওসি) মোঃ শামীম হোসেন বলেন, মরিচ্যা বড়বিলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer