ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ৪:২৪ এএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাত ৯ টা ২০ মিনিটের দিকে উপজেলার ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি ৬১ ব্লকে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রফিক (৩৩) ঐ ক্যাম্পের শামসুল আলমের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে রাব্বি।

তিনি জানান, ” দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে পড়ে আহত এক রোহিঙ্গাকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত ঐ রোহিঙ্গা যুবক বুদ্ধি প্রতিবন্ধী বলে জেনেছি।”

ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএনের তৎপরতা অব্যাহত আছে বলে জানান তিনি।

গত এক সপ্তাহের মধ্যে এটি রোহিঙ্গা ক্যাম্পে দ্বিতীয় হত্যাকান্ড। এর আগে, গত ৫ মার্চ ২০নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুর কে হত্যা করে দুর্বৃত্তরা।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...