ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ১১:৩৩ পিএম
Oplus_131072

কক্সবাজারের উখিয়া উপজেলার আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

 

বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। কেন্দ্র সূত্রে জানা গেছে, অনিয়মিত ১৩ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের পরিবর্তে ২০২৬ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে কেন্দ্র কর্তৃপক্ষকে জানালেও তা আমলে নেওয়া হয়নি। পরে তারা একই প্রশ্নে নির্ধারিত ৩ ঘণ্টার পরীক্ষা সম্পন্ন করে।

 

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

 

ঘটনার পর কেন্দ্র সচিব লুৎফর রহমান মানিকসহ সংশ্লিষ্ট ৪ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। পরবর্তীতে নুরুল আলমকে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্র সুপারের দায়িত্ব থেকে পরিবর্তন এনে মোহাম্মদ হারুনুর রশিদকে দায়িত্ব প্রদান করা হয়।

 

উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হওয়ায় পুনরায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে যথাযথভাবে বিবেচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...