এম ফেরদৌস, বিশেষ প্রতিবেদক, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/১২/২০২৫ ৭:১৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় ভিলেজার দেখিয়ে সরকারি বনের জমি ব্যক্তিকে ভোগদখলে লিখে দেওয়ার ঘটনায় সংবাদ প্রকাশ হয়। সেই সংবাদের জেরে অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন::  ভিলেজার পরিচয় ব্যবহার করে বনের জমি লিখে দিয়েছেন বিট কর্মকর্তা কামরুল

তদন্ত কমিটির প্রধান মো. মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কমিটি সদ্য গঠন হয়েছে। আমরা সবদিক যাচাই-বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যেই ডিএফও বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেব।

স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন ধরে ভিলেজার প্রথা বাতিল থাকলেও কিছু জায়গায় এখনো এই নাম ব্যবহার করে বনের জমি দখল ও বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগটি তদন্ত প্রতিবেদন প্রকাশ পেলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...