আবদুল্লাহ আল আজিজ
প্রকাশিত: ০৮/১১/২০২৩ ৩:৫৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় শাহাজাহান (৩৫) নামে কথিত এক সোর্স (তথ্যদাতার) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়। শাহাজাহান থাইংখালীর ধামনখালী এলাকার মো. সিরাজুল হকের ছেলে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে শাহাজাহান নামের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে, শাহাজাহানের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন, বুধবার গভীর রাতে তার স্বামীকে কে বা কারা ফোন করে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর স্বামীর খবর পাননি। সকালে খবর আসে চিতাখলা ব্রিজ এলাকায় লাশ পড়ে আছে।

তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার স্বামী হত্যার বিচার দাবি করেন।

শাহাজাহান সোর্স হিসেবে কাজ করে উল্লেখ করে এলাকাবাসী জানান, শাহাজাহান আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। সকালে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer