উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১/১১/২০২৩ ৯:৩৬ এএম

উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কাটা প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বনবিভাগ।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন ইনানী রেঞ্জের রাজাপালং বিট কর্মকর্তা মনিছুর রহমানের উপস্থিতিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে স্থাপন করা হয় হাইটবার।

বিট কর্মকর্তা জানিয়েছেন,”উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইনানী রেঞ্জের রাজাপালং বিটের হরিণমারা এলাকায় হাইটবার স্থাপন করা হয়। এটি স্থাপনের ফলে ঐ এলাকায় ডাম্পার চলাচল করতে পারবেনা। বারের উচ্চতা এমনভাবে করা হয়েছে যাতে মাটি ও বালি পাচারকারীরা ডাম্পার গাড়ি নিয়ে সহজে পাচার করতে না পারে।”

এদিকে, শীত মৌসুমে মাটি পাচার রোধে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer