উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০৩/২০২৩ ২:০২ পিএম , আপডেট: ২৯/০৩/২০২৩ ৩:০২ পিএম

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে উখিয়ার মুহুরীপাড়ায় কাটার সময় পাহাড় ধসে মাটি চাপা পড়ে এ তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজ একজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

নিহতরা হচ্ছে উখিয়ার কুতুপালং ১/ইস্ট ক্যাম্পের বি/১ ব্লকের মৃত মোঃ ওয়ারেসের পুত্র সৈয়দ আকবর (২০), ডব্লিউ /১ ক্যাম্পের সি/১৪ ব্লকের মৃত আবদুল মতলবের পুত্র জাহিদ হোসেন (২৪) ও ১৭ নম্বর ক্যাম্পের এইচ/১০৭ নম্বর ব্লকের সুলতান আহাম্মদের পুত্র নুর কবির (২৭)।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স-এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, দুইজনের মরদেহ সকাল ৯টার দিকে উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ভিকটিমদের লাশের সুরতহাল প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে গেছে, মুহুরীপাড়া এলাকার নেছার আহমদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...