উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩১/০৩/২০২৩ ৯:৫৫ এএম

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে ৩ জন রোহিঙ্গা শ্রমিক নিহত হওয়ার জের ধরে পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নিহতদের একজনের পিতা বাদি হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে। অপরদিকে বন আদালতে বনবিভাগের দায়ের করা ২ টি মামলায় আসামি করা হয়েছে ৯ জনকে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, বুধবার রাতে নিহত ৩ জনের মধ্যে ১৭ নম্বর ক্যাম্পের নুর কবিরের পিতা সুলতান আহমেদ বাদি হয়ে ৮ জনের নামে উল্লেখ করে ২৫ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিদের নাম ঠিকানা প্রকাশে রাজী হননি তিনি।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজি মো. শফিউল আজম জানান, বুধবার এ মামলা ২ টি দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তা সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। বনবিভাগের দায়ের করা ২ টি মামলার বাদি উখিয়ার বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান। বন আইনে পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে এ ২ টি মামলার দায়ের করা হয়।
যার একটি আসামি করা হয়েছে ৬ জনকে। এরা হলেন, উখিয়ার মুহুরী পাড়ার আলী আহমদের ছেলে নেচার আহমদ (৫০), মধুরছড়ার মীর আহমদের ছেলে মো. আলম (৩৮), শীলের ছড়ার মৃত আবুল বলির ছেলে নুর মোহাম্মদ বলি (৩৬), একই এলাকার মৃত আবদুল গণির ছেলে আবদুল জব্বার (৪৫), মাসকারীয়া পাড়ার কাসেম আলীর ছেলে নুরু মাঝি (৫০), মুহুরী পাড়ার মৃত বসু উল্লাহর ছেলে আবদুল মান্নান (৫৭)।

অপর মামলায় আসামি করা হয়েছে ৩ জনকে। এরা হলেন, মুহুরী পাড়ার মৃত বসু উল্লাহর ছেলে আবদুল মান্নান (৫৭), শীলের ছড়ার মৃত আবদুল গণির ছেলে আবদুল জব্বার (৪৫), মাসকারীয়া পাড়ার কাসেম আলীর ছেলে নুরু মাঝি (৫০)।
বুধবার ভোরে উখিয়া সদরের মুহুরি পাড়া এলাকায় পাহাড় কর্তনকালে মাটি চাপায় নিহত হন উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের আবদুল মোতালেবের ছেলে জাহেদ হোসেন (২২), ১৭ নম্বর ক্যাম্পের সুলতান আহমেদের ছেলে নুর কবির (৩০), ১৯ নম্বর ক্যাম্পের মিন্টু হোসেনের ছেলে সৈয়দ আকবার (৩৩)।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...