শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।
প্রকাশিত: ১১/০৯/২০২৩ ১:৩৮ পিএম , আপডেট: ১১/০৯/২০২৩ ১:৩৯ পিএম
উখিয়ায় দাফনের ২৭ বছর পর পাওয়া গেল অক্ষত লাশ

কক্সবাজারের উখিয়ায় ২৭ বছর আগে মারা যাওয়া একব্যক্তির লাশ কবরে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। দীর্ঘদিনের পুরনো কবর থেকে অক্ষত লাশ পাওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। লোকজন লাশটি দেখতে ভীড় করে। পরে লাশটি পূর্ব মরিচ্যা মৃত হাজী মুজাহের মিয়ার দ্বিতীয় ছেলে মৃত জয়নাল আবেদীন প্রকাশ জনুর বলে শনাক্ত হয়।

শনিবার ( ৯ সেপ্টেম্বর ২০২৩ ইং) মরিচ্যা বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি মডেল মসজিদ নির্মাণ করার লক্ষ্যে পুরাতন মসজিদের বিভিন্ন অংশ ভাঙ্গতে মাটি খোঁড়াখুঁড়ির সময় অক্ষত অবস্থায় ওই লাশ পাওয়া যায়।

স্থানীয় ও স্বজনরা জানান, ২৭ বছর আগে পূর্ব মরিচ্যা এলাকার জয়নাল আবেদীন মারা যান। তাকে মরিচ্যা কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফন দেয়া হয়। সম্প্রতি মডেল মসজিদ নির্মাণের জন্য কাজ শুরু হয়। এতে মাটি খোঁড়াখুঁড়ির সময় অক্ষত অবস্থায় পাওয়া যায় তাঁর লাশটি।

উদ্ধার করার পর লাশটি মসজিদ কমিটি ও আলেমদের পরামর্শক্রমে এবং পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে দক্ষিণ মরিচ্যা কবর স্থানে পুনরায় দাফন করা হয়।

স্থানীয় আলম সিকদার লাশটি শনাক্ত করে বলেন, ২৭ বছর আগে পূর্ব মরিচ্যা এলাকার হাজী মুজাহের মিয়ার দ্বিতীয় ছেলে জয়নাল আবেদীন প্রকাশ জনু গত ২১ ই জুন ১৯৯৬ইং অসুস্থতাজনিত কারণে মৃত্যু বরণ করেছিলেন। তিনি পেশায় কৃষক ছিলেন। শনিবার বিকেলে তার লাশ দক্ষিণ মরিচ্যা কবর স্থানে দাফন করা হয়।

এ ঘটনার পরপরই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শতশত উৎসুক মানুষ ঐ মসজিদ প্রাঙ্গনে এসে ভীড় করে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...