উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৪/২০২৩ ২:৩০ পিএম

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকার দুস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি।

বুধবার (০৫ এপ্রিল) বিকেলে বালুখালীস্থ একটি মাদ্রাসার মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণে সংক্ষিপ্ত বক্তব্যে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩৪ বিজিবির আওতাধীন এলাকায় দুস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। মূলত বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও বিজিবি এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে।

বিজিবি অধিনায়ক, মেডিক্যাল অফিসার ও সদস্যদের উপস্থিত থেকে বালুখালী সীমান্ত এলাকার স্থানীয় দুস্থ ও দরিদ্র ৩০০ জনের মাঝে ইফতার সামগ্রী প্যাকেট বিতরণ করেন।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...