নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ৭:৩৬ পিএম

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ ও ইনানী রেঞ্জের যৌথ অভিযানে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে বনবিভাগ। রবিবার(১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটার দিকে রত্নাপালং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ জানায়,” উখিয়া রেঞ্জ ও ইনানী রেঞ্জের যৌথ টহলে রাত পৌনে তিনটার দিকে রত্নাপালং ঝাউতলা এলাকায় একটি ডাম্পারের দেখা মেলে। পাহাড়ের মাটি পাচারকালে ধাওয়া করলে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডাম্পারটি রেখে পালিয়ে যান চালক। পরে সেখান থেকে ডাম্পারটি জব্দ করে উখিয়া রেঞ্জ কার্যালয় হেফাজতে নিয়ে আসা হয়েছে।”

অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা( সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম, ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন, ভালুকিয়া বিট কর্মকর্তা আব্দুল মান্নান,ইনানী সদর বিট কর্মকর্তা কামরুল হাসান পাটোয়ারী, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান ও জালিয়াপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামান সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

উখিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম জানায়,” জব্দকৃত ডাম্পারের বিষয়ে তদন্ত চলমান। পাহাড়ের মাটি পাচার ও পরিবহনের সাথে যারা জড়িত থাকুক না কেনো আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।”

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...