উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১২/২০২২ ৭:৩০ পিএম

উখিয়া কেন্দ্রীয় মাঠে খেলতে এসে ৫০ রোহিঙ্গা আটক
সাধারনত রোহিঙ্গা ক্যাম্প থেকে কোন নাগরিক উখিয়া যেতে চাইলে ৪-৫টি চেকপোস্ট অতিক্রম করে আসতে হয়। কিন্তু শুক্রবার (২ডিসেম্বর) কক্সবাজার উখিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে দেখা যায় বেশকিছু রোহিঙ্গা নাগরিককে খেলতে। সেখানে স্থানীয় ইউপি সদস্য তাদেরকে কিভাবে এসছে জানতে চাইলে তার কোনো যৌক্তিক জবাব দিতে না পারায় ৫০ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
শুক্রবার (২ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে উখিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাদের আটক করা হয়। পরে উখিয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে পুলিশ সোপর্দ করা হয়।

আটক রোহিঙ্গারা বালুখালী বিভিন্ন ক্যাম্পের বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, আমি সড়ক দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে জার্সি পড়া কিছু রোহিঙ্গা বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছে। পরে আমি মাঠে ডুকে পড়ি। তাদের জিজ্ঞাসা করলে জানায় তারা রোহিঙ্গা। আর ক্যাম্পে খেলার মাঠ না থাকায় তারা উখিয়া কেন্দ্রীয় মাঠে খেলতে আসে।

ইউপি চেয়ারম্যান আরো বলেন, ক্যাম্প থেকে কোন নাগরিক উখিয়া আসতে চাইলে ৪-৫টি চেকপোস্ট পার করতে হয়। তারপরও তারা কীভাবে ক্যাম্প থেকে বের হল সেটি আমার প্রশ্ন।

রোহিঙ্গারা এভাবেই ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন অপরাধ করছে বলেও জানান এই ইউপি চেয়ারম্যান।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসা উখিয়া নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান বলেন, ইউপি চেয়ারম্যান আমাকে অবগত করলে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোহিঙ্গাদের আটক করে থানায় হস্তান্তর করি

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...