উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১১/২০২৩ ৩:১৪ পিএম

কক্সবাজারের উখিয়া দোছড়ি বিটের খয়রাতিপাড়া এলাকায় অবৈধভাবে নির্মিত ২টি স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করেছে বন বিভাগ। ১৪-১৫ সালের বাগানে নতুনভাবে গড়ে ওঠা দুটি টিনেরঘর দখল মুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলার খয়রাতি পাড়ায় দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অভিযান পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট অফিসার মো. সাজ্জাদুজ্জামান।

তিনি জানান, খয়রাতিপাড়া এলাকায় বন বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বনের জায়গা দখলমুক্ত রাখতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।

অভিযানে নেতৃত্ব দেন দোছড়ি বিটের সিপিজি বাগান পাহাড়া দলের সদস্য ও ওয়ালাপালং বিট কর্মকর্তা ইমদাদুল হাছান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...