উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর

উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৩/২০২৫ ২:৪৩ পিএম , আপডেট: ২২/০৩/২০২৫ ২:৪৫ পিএম

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের বনভূমি জবরদখল করে অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ।

শনিবার (২২ মার্চ) উখিয়া রেঞ্জ কর্মকর্তা( সহকারী বন সংরক্ষক)  শাহিনুর ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজারকুল রেঞ্জ কর্মকর্তা( সহকারী বন সংরক্ষক) অভিউজ্জামান নিবিড় সদর বিট কর্মকর্তা সহ বিভিন্ন বিটের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, উখিয়া সদর বিটের শীলের ছড়া, টিএন্ডটি ও কুতুপালং এলাকায় বনভূমি জবরদখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে একটি চক্র। পট পরিবর্তনের সুযোগে বনবিভাগের জায়গায় নতুন করে স্থাপনা নির্মাণ শুরু করে।

বিষয়টি জানার পর জবরদখলদারদের বরাবর নোটিশ প্রদান করে বনবিভাগ। উখিয়া সদর বিট কর্মকর্তা আবদুল মান্নান স্বাক্ষরিত নোটিশের কোনো জবাব না দেওয়ার ফলে নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে বনবিভাগ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা জানান,”অবৈধভাবে বনভূমি জবরদখল করে স্থাপনা নির্মাণকারীদের বরাবর নোটিশ প্রদান করে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে। কিন্তু তারা ১৫দিনেও নোটিশের কোনো জবাব না দিয়ে বনবিভাগের নির্দেশনা অমান্য করে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। তথ্য উপাত্ত সংগ্রহ করে জানতে পারি বনভূমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করে পাঁচটি স্থাপনা উচ্ছেদ করা হয়। বনভূমি জবরদখল না করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। জবরদখলদারদের প্রতি একটাই সতর্কবার্তা সেটা হচ্ছে যতবড় পরিচয় থাকুক না কেনো অবৈধভাবে বন দখল করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উখিয়া রেঞ্জে জবরদখল প্রতিরোধে অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।”

উল্লেখ্য, গত ২১ মার্চ উখিয়া নিউজ ডটকমে  “উখিয়ায় বনভূমি দখল করে নির্মাণ হচ্ছে স্থাপনা” শিরোনামে সংবাদ প্রকাশের পর বনবিভাগের টনক নড়ে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...