প্রকাশিত: ০৯/০৭/২০১৭ ১০:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০১ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
রামু উপজেলার ঈদগড়-বাইশারী সড়কে দুই যুবককে অপহরনের ৪৫ ঘন্টা পর পরিবারের নিকট মুঠোফোনে ৬ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেছে সন্ত্রাসীরা।
অপহৃত নুরুল আমিনের বড় ভাই শফিকুল ইসলাম জানায়, রবিবার (৯ জুলাই) বেলা ১২ টার দিকে একটি গ্রামীন নাম্বার (০১৭৭৮-৯৬২৬৪৬) থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার পূর্ণবাসন পাড়ার বাসিন্দা জৈনক মুসলিম গাজীর মুঠোফোনে মুক্তিপনের খবর দেয় সন্ত্রাসীরা। পরে ওই নাম্বারে যোগাযোগ করলে সন্ত্রাসীরা তার ভাই সহ মাদ্রাসা ছাত্র সাদ্দামকে পেতে চাইলে ৬ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে।
এদিকে অপহৃতদের উদ্ধারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রামু থানা, বাইশারী তদন্ত কেন্দ্র, ঈদগড় পুলিশ সহ নাইক্ষ্যংছড়িস্থ ৩১ বিজিবি।
এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আবু মুসা জানান- মুক্তিপনের বিষয়ে পরিবারের কাছ থেকে কোন ধরনের তথ্য প্রশাসনকে জানানো হয়নি। তবে অপহৃতদের উদ্ধারে পুলিশ পাহাড়ী এলাকায় তল্লাশী এবং তৎপরতা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে সড়কের অলির ঝিরি নামক স্থান থেকে সাদ্দাম এবং নুরুল আমিনকে অপহরণ করে সন্ত্রাসীরা।
এই রিপোর্ট পাঠানো পর্যন্ত অপহৃতরা উদ্ধার হয়নি। তবে মুক্তিপন নিয়ে দরকষাকষি চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer