প্রকাশিত: ০৫/০৭/২০১৭ ৯:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৫ পিএম

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে এক পকেটমারকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। ২৫ জুন (রবিবার) সন্ধ্যা সাড়ে সাতটায় বাজারের পশ্চিম গলিতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ আসার আগেই ধৃত পকেটমার  শামশুদ্দীন সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। সে ইসলামাবাদ ইউনিয়নের উত্তর সাতজোলাকাটা গ্রামের মৃত মমতাজ আহমদের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ বাজারের ব্যস্ততার সময় বাজারে আগত নারী-পুরুষরা কেনাকাটায় ব্যস্ত ছিল। বাজারের পশ্চিম গলিস্হ একটি মার্কেটের কসমেটিকস দোকানে এ সময় ভীড়ের মধ্যে এক মহিলার ভ্যানিটি ব্যাগে হাত দিয়ে প্রথমে দামী মোবাইল ফোন তুলে নেয়ার পর আবার হাত দিয়ে টাকা তুলে নিচ্ছিল সে। ব্যাপারটি মহিলার ছেলে দেখতে পেয়ে চিৎকার দিলে উপস্হিত জনগন শামসু চোরাকে হাতেনাতে আটক করে গনধোলাই দেয় ও আটকে রাখে।  এসময় সে চুরির কথা স্বীকার করে। এরপর পুলিশকে ফোন করার আগেই তার বড়ভাই মনজুর বৈদ্য এসে ব্যাপারটি সমাধানের আশ্বাস দিয়ে শামসু চোরাকে চলে যাওয়ার সুযোগ দেয় ও টয়লেটে যাওয়ার নাম করে কিছুক্ষন পর নিজেও পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, শামসুদ্দীন পেশাদার পকেটমার, এর আগেও সে চুরির অপরাধে বিভিন্ন জায়গায় ধরা পড়েছিল সে। আর তার ভাই মনজুর বৈদ্য জ্বীনের বাদশাহ ও প্রতারক হিসাবে এলাকায় পরিচিত।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...