প্রকাশিত: ১৬/০৯/২০১৮ ৫:৪৮ পিএম

ডেস্ক নিউজ –বগুড়ায় পৃথক অভিযানে ৪ ইয়াবা সুন্দরীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নিকট থেকে ২১শত ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার ভোরে শহরের সুত্রাপুর, মফিজ পাগলা মোড়ে অভিযান চালিয়ে অভিজাত বিল্ডিং থেকে এদেরকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারেরা হলেন, নওগাঁ সদর থানার আনন্দনগর এলাকার নাহিদ আলমের স্ত্রী লাবনী আকতার(২৮), পারনওগাঁর আশাদুল কবির রিপনের স্ত্রী মরিয়ম আকতার নিপু(২৫), একই এলাকার নাইমুল হাসান শান্তুর স্ত্রী শিমু আকতার(২৩), একই এলাকার রুশুর স্ত্রী মনিকা আকতার(২০)। এরা সবাই আপন বোন।

সূত্র জানায়, এলাকায় তাদেরকে ‘ইয়াবা সুন্দরী’ হিসেবেই অনেকে চিনত। কিন্তু, রহস্যজনক কারণে দীর্ঘদিন ধরে তারা ছিল ধরাছোঁয়ার বাইরে।

এছাড়া আটক অন্যরা হলেন, লাবনীর বন্ধু নওগা আনন্দনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে লোকমান হোসেন(৪৫) এবং বগুড়া শহরের ঠনঠনিয়া হাজি পাড়ার মৃত জাহেরদুর রহমানের ছেলে নাইমুল হাসান শান্ত(২৫)।

অভিযুক্তরা বগুড়া জেলার বিভিন্ন স্থানে পাইকারীভাবে ইয়াবা বিক্রি করে আসছিল।

বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর এ আলম সিদ্দিকী জানান, ভোরে শহরের সূত্রাপুরের কমফোর্ড হাউজিংয়ে অভিযান চালিয়ে শিমু, নাইমুল হাসান শান্ত ও মরিয়ম আকতার নিপুকে আটক করা হয়। এরপর মফিজপাগলা মোড়ে দেওয়ান ও বিকর্ন হাউজিংয়ে অভিযান চালিয়ে বাকীদেরকে আটক করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...