প্রকাশিত: ৩০/০১/২০১৭ ১০:২১ এএম

নিউজ ডেস্ক::

ইয়াবা সেবন করে দেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হতে চলেছে। আর কিছু লোক ইয়াবা ব্যবসা করে কোটিপতি বনে যাচ্ছেন। পর্যটন শহর কক্সবাজার কেন ইয়াবার রাজধানী হবে? স্থানীয় সাংসদ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিদের ইয়াবা চোরাচালান বন্ধে আরও সোচ্চার হওয়া দরকার—কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির মাঠে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম।
গতকাল রোববার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজুল ইসলাম ওই একাডেমির পরিচালনা কমিটির সভাপতি।
সভায় অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউছুফ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম প্রমুখ।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer