প্রকাশিত: ১৫/০৮/২০১৭ ১১:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::

ইয়াবা ডেলিভারী দেয়ার আগেই ১৮০০ ইয়াবাসহ মাদকদ্রব্য অধিদপ্তরের টীমের হাতে ধরা খেয়ে পড়লো মো. জুয়েল (১৯) নামে এক পাচারকারী।

সোমবার বেলা ১ টার দিকে তাকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট  আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অাটক জুয়েল উখিয়া কুতুপালং এলাকার নুর বশরের ছেলে।

মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজার এর ইন্সপেক্টর ধননজয় চন্দ্র দেবনাথ জানান, প্যাকেট ভর্তি ইয়াবাসমূহ ডেলিভারী দিতে অপরজনের জন্য অপেক্ষা করছিল জুয়েল। গোপন সংবাদে তাকে হাতেনাতে আটক করা হয়।

পাঠকের মতামত

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...