প্রকাশিত: ০৬/১০/২০১৮ ৭:৩৬ পিএম

নিউজ ডেস্ক: :
নড়াইলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহাকে (৩৬) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এসআই মানিক ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নূরুল্লাহগঞ্জ গ্রামের মন্টু লাল সাহার ছেলে। তিনি নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় বিয়ে করেছেন।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মানিক সম্প্রতি বাগেরহাট জেলা থেকে বদলী হয়ে কুষ্টিয়া জেলায় গিয়েছেন। এর আগে দীর্ঘদিন ধরে নড়াইল সদর থানায় কর্মরত ছিলেন।

এসপি বলেন, মানিক একজন মাকদাসক্ত এবং মাদক কারবারি। তার বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ৯টার দিকে নড়াইল-কালনা সড়কের সদর উপজেলার নাকশী এলাকা থেকে এসআই মানিককে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১১০ পিচ ইয়াবা উদ্বার করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer