প্রকাশিত: ০৪/০৭/২০১৭ ৪:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২০ পিএম

অাজিজুল হক,ঘুমধুম:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম কুলাল পাড়া সংলগ্ন এলাকায় ১২শ পিছ ইয়াবাসহ উখিয়া উপজেলার থাইংখালী জামতলী এলাকার অাব্দুল গফুরের ছেলে অালী অাকবর অাটক হয়েছে।
গতকাল ৩ জুলাই ২০১৭ইং অানুমানিক রাত সাড়ে ১০ টার দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এস,অাই এরশাদুল উল্লাহর নেতৃত্ব এস,অাই অামিনুর, এ,এস অাই জুয়েল হোসেন, জমির উদ্দিন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো অাটক করে। অাটককৃত ইয়াবার অানুমানিক মুল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। ইয়াবাসহ অাটককৃত অাসামীকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক দ্রব্য দমন অাইনে মামলা রুজু করে নাইক্ষ্যংছড়ি থানায় প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে ইয়াবাগুলো অাটক করা হয়েছে বলে জানান ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এস,অাই এরশাদ উল্লাহ।

প্রতিবেদক:
অাজিজুল হক
ঘুমধুম,নাইক্ষ্যংছড়ি
01862779582

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer