প্রকাশিত: ২৮/১০/২০২১ ৯:০২ পিএম

বৃহস্প‌তিবার দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের চার নম্বর লাই‌নে দাঁড়ায়। ট্রেন‌টি থে‌কে রফিক আলম (৩০), মনির হোসেন ওর‌ফে বাতাইন্না (২৫) না‌মে দুই যাত্রী ট্রলি ব্যাগসহ না‌মেন। তারা দুই নম্বর প্লাটফর্মে ঘোরা‌ফেরা কর‌লে তা‌দের স‌ন্দেহবশত আটক ক‌রে রেল পু‌লিশ। জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ট্যাবলেট বহ‌নের কথা স্বীকার ক‌রে। প‌রে তা‌দের ট্রলিব্যাগ তল্লা‌শি ক‌রে পলিথিনে মোড়া‌নো ৩টি প্যাকেটের ভিতর ১৩৯টি জিপার পাওয়া যায়; যার ভেতর থে‌কে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবা উদ্ধার হ‌য়ে‌ছে ব‌লে জানা‌নো হ‌য়ে‌ছে রে‌লের সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমা‌নিক মূল্য ৭৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

আটক আলম ও বাতাইন্না আপন ভাই। তা‌দের বা‌ড়ি কক্সবাজারের টেকনাফ উপ‌জেলার ডেইলপাড় গ্রা‌মে। তা‌দের বিরু‌দ্ধে মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।
এই মনির আলম বাদশা ইয়াবা চোরাচালান করে কোটিপতি বনে যায়। এখন প্রশাসনের সাথে সখ্যতা গড়ে প্রাণ রক্ষার জন্য আসন্ন টেকনাফ পৌর সভার কাউন্সিলর পদে নির্বাচনের প্রস্তুতি নেয়। এমন কি গণসংযোগ পর্যন্ত চালিয়ে যায়। পৌর নির্বাচন পিছিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত পুরান কারবারে জড়িয়ে পড়ে। অবশেষে আইন-শৃংখলা বাহিনীর হাতে আটকের পর তার প্রকৃত মুখোশ উম্মোচিত হল।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer