প্রকাশিত: ০৮/০৮/২০২২ ৬:৩৪ পিএম


চট্টগ্রামের সাতকানিয়ায় মোজাম্মেল হক ইকবাল নামে এক ইউপি মেম্বারের ঘর থেকে ১৮ হাজার ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকাসহ তার স্ত্রী শায়লা সাবরিন মিতুকে আটক করলেও পলাতক থাকায় এখনো ‘অধরা’ রয়ে গেছে ওই ইউপি মেম্বার।
ইকবাল উপজেলার মাদার্শা ইউনিয়নের ইউপি সদস্য।

ঘটনাটি শনিবার (৬ আগস্ট) রাত প্রায় ১২টার হলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার বিকেলে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমে জানাান।

তিনি বলেন, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া থানার উত্তর মাদার্শা এলাকার সিকদার পাড়ার ইউপি মেম্বার মোজাম্মেল হক ইকবালের বসতঘরে অভিযান চালিয়ে তার স্ত্রী শায়লা সাবরিন মিতুকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৮ হাজার ৩৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মিতু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে স্বামী ইকবাল মেম্বারের সহযোগিতায় কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা কিনে পরে তা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলেও জানান তিনি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ইউপি মেম্বারের স্ত্রীকে আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ওই ইউপি মেম্বারকে প্রধান আসামি করা হয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

অন্যদিকে নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় একটি ফ্ল্যাটে আরেক অভিযানে মিতুর সহযোগী মর্তুজা আক্তারকে (৩৭) আটক করেছে র‍্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের স্টিলের আলমারির ভেতরে রাখা একটি শপিং ব্যাগের ভিতর থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ২০ হাজার টাকাও জব্দ করা হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...