প্রকাশিত: ১১/০৯/২০১৮ ৩:০২ পিএম

অনলাইন ডেস্ক – পানিতে গুলিয়ে অথবা চিবিয়ে সেবন করার পাশাপাশি ইয়াবার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় নতুন মাদক ‘নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস’ (এনপিএস) বা ‘খাট’। মঙ্গলবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিআইজি মো. শাহ আলম।

এর আগে, গত রোববার (৯ সেপ্টেম্বর) শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় জিপিও’র বৈদেশিক পার্সেল শাখায় অভিযান চালিয়ে প্রায় ১৬০০ কেজি ‘খাট’ জব্দ করে সিআইডি। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩৭ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। ইথিওপিয়া থেকে পাঠানো এই মাদক বাংলাদেশের ২০টি প্রতিষ্ঠানের নামে ‘গ্রিন টি’ হিসেবে আনা হয়েছিল। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গত ১০ সেপ্টেম্বর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিআইজি মো. শাহ আলম বলেন, দেশের ভেতরে মাদক পাচারের জন্য বিভিন্ন সময় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ব্যবহারের কথা জানা গেছে। তবে এবার বিদেশ থেকে মাদক আমদানিতে দেশের ডাক বিভাগ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরো বলেন, এ বিষয়ে মাত্র মামলা রুজু করা হয়েছে। এটি অঙ্কুরিত অবস্থায় রয়েছে। আশা করছি তদন্তে এর সঙ্গে জড়িত দেশি-বিদেশী চক্রটিকে আমরা সনাক্ত করে আইনের আওতায় আনতে পারব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিআইডির এই কর্মকর্তা বলেন, যে ঠিকানাগুলো দেয়া হয়েছে সেগুলো সঠিক কি না যাচাই-বাছাই করা হচ্ছে। যেহেতু এগুলো পোস্ট অফিসের মাধ্যমে এসেছে, কোন বহনকারী নেই। তবে যারাই জড়িত থাকবে কাউকে ছাড় দেয়া হবে না।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...