প্রকাশিত: ১৪/১২/২০২১ ৪:০৬ পিএম

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি তাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স পাস। সিএ কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট যেকোনো কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিভিন্ন এনজিও বা আইএনজিওতে কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীর বয়সসীমা ৪৫ বছর হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এছাড়াও হিসাবরক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বাজেট প্রণয়ন, প্রকিউরমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ভ্যাট-ট্যাক্স বিষয়ক কাজে পারদর্শী হতেহেবে। যোগাযোগ দক্ষতার পাশাপাশি কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

চূড়ান্ত নির্বাচিতদের নিয়োগ দেওয়া হবে কক্সবাজারের উখিয়ায়।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন ৫২০০০ টাকা। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ১৮ ডিসেম্বর, ২০২১

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer