প্রকাশিত: ০৪/০৭/২০১৭ ৪:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২০ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর::

সৃষ্ট বন্যার ঢলের পানিতে ডুবে সাত বছরের এক কন্যা শিশুর করুন মৃত্যু হয়েছে। নিহত শিশু সদরের ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইউছুপের খীল এলাকার আলী আকবর মিস্ত্রীর কন্যা উম্মে সালমা(৭) বলে জানা গেছে।এ মর্মান্তিক ঘটনাটি ঘটে আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা যায়,ঘটনার সময় মেয়েটি খেলার চলে বাড়ি থেকে বেঁড়িয়ে পরে।বাড়ি পার্শ্ববর্তী স্থানে ভরাট করা একটি পুকুরে ঢলের পানি জমে থাকায় অসাবধানতা অবস্থায় ঐ পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। স্থানীয় এমইউপি দিদারুল ইসলাম দিদার ঘটনার সত্যতা স্বীকার করেন। এদিকে তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer