ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৮/২০২২ ৬:৫৬ এএম , আপডেট: ২০/০৮/২০২২ ৭:০১ এএম

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াসের বিয়ে শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার মধ্যরাতে বাংলা ট্রিবিউনকে জানান, কামাল উদ্দিন-শাহানাজ কামাল দম্পতির কন্যা ব্যারিস্টার তাসমিনা শাহতাজের সঙ্গে বিয়ে হয়েছে ব্যারিস্টার আবরার ইলিয়াসের।

আবরারের বিয়েতে মির্জা ফখরুল ও জিএম কাদেরের সাক্ষাৎ প্রসঙ্গে শায়রুল কবির খান বলেন, ‘অনুষ্ঠানে দুই জাতীয় নেতার সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়েছে।’

একটি সূত্রে জানা গেছে, আগামী ২৩ আগস্ট আবরার-তাসনিমা দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথা রয়েছে। বিয়ের কার্ডে ইলিয়াস আলী ও তাহসিনা রুশদীরের নাম উল্লেখ রয়েছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer