ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০১/২০২৫ ৯:৫৪ এএম

মাদক কারবারিরা বিভিন্ন সময় কৌশল পাল্টে পাচার করে মাদক। কখনো আকাশ পথে, কখনো মোটরসাইকেলে আবার কখনো নৌ পথে।

মঙ্গলবার (৩১) ডিসেম্বর বিকালে ইয়াবা নিয়ে মোটরসাইকেলে চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত হতে দ্রুতগতিতে চেকপোস্টে না থামিয়ে টানেলের ভেতরে ঢুকে পড়লে নিরাপত্তাকর্মীরা পিছু ধাওয়া করে। এসময় টানেল পার হয়ে পতেঙ্গা প্রান্তে চলে যায় ওই মোটরসাইকেল চালক।

নিরাপত্তকর্মীদের ধাওয়ায় চালকসহ টানেল সড়কে ছিঁটকে পড়েন মোটরসাইকেলটি। এসময় চালকের সঙ্গে থাকা ব্যাগটিও সড়কে ছিঁটকে পড়লে ব্যাগ থেকে বের হয় প্রায় ৯ হাজার ইয়াবা। ঘটনার পর টানেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা (কক্সবাজার-ল ১২-৩২২৮) মোটরসাইকলসহ চালককে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তোলে দেন।

আটককৃত যুবক মো. সোহেল (২৩) কক্সবাজার রামু উপজেলার দক্ষিণ গোয়ালিয়ার মৃত আবদুল জলিলের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী টানেল ট্রাফিক কন্ট্রোল রোডের এসিস্ট্যান্ট ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ইয়াবাসহ আটককৃত যুবককে পতেঙ্গা থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।’

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আটক যুবকের কাছে ৯ হাজার ৩৯০ ইয়াবা পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। সে কক্সবাজার থেকে ইয়াবা গুলো চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্য এনেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...