প্রকাশিত: ১৯/১১/২০১৯ ১:০৭ পিএম

দিবা-রাত্রি টেস্টে খেলতে কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট দল। মুমিনুল হকের নেতৃত্বে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির শহরে পৌঁছান টাইগাররা। এদিকে ইন্দোরের হলকার স্টেডিয়ামের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ৩ দিনে হেরে যায় বাংলাদেশ। এরপর সেখানেই চলছে দু’দলের ইডেন টেস্টে অনুশীলন।

আগামী ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। গোলাপি বলে নিজেদের ইতিহাসে প্রথম ম্যাচে বল ইডেন টেস্টে সামনে রেখে রোমাঞ্চিত দুই দলই।
সিরিজে ভারত এগিয়ে থাকলেও এ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। গোলাপি বল খেলে অভ্যস্ত নন ভারতের ক্রিকেটারও। তাই-তো এ ম্যাচে দুই দলই থাকবে সমান্তরাল।
অন্যদিকে ইডেন টেস্টে মাঠে বসে খেলা দেখবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ঘিরে উৎসারের কমতি নেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দু’জন মিলে ইডেনের ঘণ্টা বাজিয়ে মাঠের খেলা শুরু করে দেবেন।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer