প্রকাশিত: ১১/০৭/২০১৭ ৯:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৪ পিএম

পরকীয়ার টানে নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়াঘাট ইউনিয়নের সদস্য মজনু প্রাং একই এলাকার সেলিমের স্ত্রী তিন সন্তানের জননী মর্শিদাকে (২৫) নিয়ে পালিয়ে গেছে। মজনু যোগেন্দ্রনগর ৮নং ওয়ার্ডের মেম্বার।

মর্শিদার স্বামী সেলিম অভিযোগ করে বলেন, সোমবার গভীর রাতে মর্শিদার তিন সন্তান জীবন (১৫), জনি (১২) ও মেয়ে সুরাইয়াকে (৫) রেখে মজনু মেম্বারের সাথে পালিয়ে গেছে। প্রায় ছয় মাস ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসার এক পর্যায়ে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী মর্শিদা তার প্রেমিক মজনুকে নিজ শয়ন ঘরে ডেকে আনে। টের পেয়ে স্বামী সেলিম মোল্লা তাদেরকে ধরার চেষ্টা করলেও মজনুর সহযোগী মুঞ্জিল তাদের পালাতে সাহায্য করে। এ সময় সেলিমের ঘরে থাকা অর্ধ লক্ষ টাকা, তিন ভড়ি স্বর্ণসহ ১টি মোবাইল ফোন নিয়ে মজনুর সাথে মর্শিদা পালিয়ে যায়। এলাকার কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছেনা।

তবে এ ঘটনায় স্থানীয় কাজী বুলবুল হোসেন বলেন, কয়েকদিন আগে মজনু মেম্বার তার আগের স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আমার কাছে এসেছিল। বিয়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, ঘটনাটি সত্য কিন্তু এলাকার বাইরে থাকায় ঘটনাটি মিমাংসা করতে পারিনি।

গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানায়, এ ব্যাপারে আমি কিছু জানিনা এবং অভিযোগ না আসা পর্যন্ত কিছু বলতেও পারছি না।

বিডি প্রতিদিন

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...